মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন
শিরোনাম
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া এইমাত্রঅন্যান্য এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এইমাত্রঅন্যান্য লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী এইমাত্রঅন্যান্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এইমাত্রঅন্যান্য নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব এইমাত্রঅন্যান্য সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রতিমন্ত্রী দেশের বাজারে আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য দেশের বাজারে আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম
অন্যান্য

যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।