মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ন
শিরোনাম
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এইমাত্রঅন্যান্য দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয় এইমাত্রঅন্যান্য মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয় এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া এইমাত্রঅন্যান্য এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এইমাত্রঅন্যান্য লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী এইমাত্রঅন্যান্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এইমাত্রঅন্যান্য নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব এইমাত্রঅন্যান্য সাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের রাস উৎসব
অন্যান্য

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়

প্রতিবেদক:
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল অভিনেতা সোহেল খানের, জানালেন জয়

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও সহশিল্পীরা।

জানা গেছে, শুটিংয়ের প্রস্তুতি নিয়ে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিনেতাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন সহশিল্পী শাহরিয়ার নাজিম জয়। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে সোহেল খানের সঙ্গে একই ইউনিটে ছিলেন তিনিও।

ফেসবুক পোস্টে সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে জয় লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”।

ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল।

রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত হন। একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই অভিনয় করে পরিচিতি পান তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছিল।

সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন সোহেল খান। এতে তাঁকে একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের পাশাপাশি শোকাহত ভক্তরাও।