মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য হরমুজে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা এইমাত্রঅন্যান্য সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা বরগুনায় চারতলার ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু এইমাত্রঅন্যান্য বরগুনায় চারতলার ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চাচাতো ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু এইমাত্রঅন্যান্য বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চাচাতো ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু সওজের প্রকৌশলী নাজমুল হুদার সম্পদ দুই কোটি ছাড়াল, উৎস নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য সওজের প্রকৌশলী নাজমুল হুদার সম্পদ দুই কোটি ছাড়াল, উৎস নিয়ে প্রশ্ন ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে রাজশাহীর চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রাজশাহীর চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপণ এইমাত্রঅন্যান্য বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপণ
অন্যান্য

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চাচাতো ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু

প্রতিবেদক:
বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চাচাতো ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার উত্তরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা আক্তার (৪৫) ও হারুন অর রশিদ (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত আফরোজা আক্তার সেকান্দর আলীর স্ত্রী এবং হারুন অর রশিদ একই গ্রামের ছমেদ আলীর পুত্র। তারা সম্পর্কে চাচাতো ভাসুর-ভাবি ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আফরোজা আক্তার নিজেদের ফিশারির পাড়ে রোপণ করা গাছের লাউ তুলতে যান। এ সময় সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে হারুন অর রশিদও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী দেলোয়ার হোসেন জানান, আকস্মিক এই মৃত্যুতে দুটি পরিবার শোকে স্তব্ধ। তাদের এই অকাল প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।