মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ এইমাত্রঅন্যান্য ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক এইমাত্রঅন্যান্য টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন এইমাত্রঅন্যান্য জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
অন্যান্য

স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে

প্রতিবেদক:
স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে

দীর্ঘমেয়াদি চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ‘ফ্যামিলি এডুকেশন মিটিং’ অনুষ্ঠিত হয়। ‘ডেভেলপিং সোশ্যাল স্কিলস অ্যান্ড কনফিডেন্স আফটার লং-টার্ম ট্রিটমেন্ট’ শীর্ষক সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা।

আলোচনায় তিনি বলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শুরুতেই বড় কোনো সামাজিক আয়োজনে অংশ নেওয়ার পরিবর্তে রিকভারি সাপোর্ট গ্রুপ ও পরিবারের মতো নিরাপদ পরিবেশে সামাজিক যোগাযোগ শুরু করা উচিত। দৈনন্দিন জীবনে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ, নতুন দক্ষতা অর্জন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর রোগীর অতীতের ভুল নিয়ে দোষারোপ না করে পরিবারের সদস্যদের উচিত ইতিবাচক মনোভাব নিয়ে পাশে থাকা এবং তাকে উৎসাহিত করা। পরিবারের সহানুভূতিশীল আচরণ ও সহযোগিতা পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারে।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও ‘মায়ের হাসি’ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসাধীন ক্লায়েন্টদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, কেস ম্যানেজার আফসানা খাতুন ও ফারজানা ডেরোসসহ কেন্দ্রের কাউন্সেলররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত ফলোআপ কাউন্সেলিং, সামাজিক দক্ষতা অর্জন এবং পরিবারের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগই টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।