মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ এইমাত্রঅন্যান্য ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০ টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক এইমাত্রঅন্যান্য টিনএজার ছেলেকে এই ৫ কথা কখনো বলবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতা, অর্ডারের বড় অংশ যাচ্ছে ভারতে জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন এইমাত্রঅন্যান্য জুমার খুতবার সময় ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও শোডাউন শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
অন্যান্য

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক:
পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নেই। পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয় মাস উপলক্ষে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।’