মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন দেশে একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য দেশে একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা অর্জুন সিংকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের, মন্ত্রিসভা থেকে অব্যাহতির দাবি এইমাত্রঅন্যান্য অর্জুন সিংকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের, মন্ত্রিসভা থেকে অব্যাহতির দাবি না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু এইমাত্রঅন্যান্য না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট এইমাত্রঅন্যান্য শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
অন্যান্য

রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রসহ আটক তিনজন

প্রতিবেদক:
রাজবাড়ীর গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রসহ আটক তিনজন

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেরিবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর/মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা এমটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।