মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম এইমাত্রঅন্যান্য ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি এইমাত্রঅন্যান্য ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ এইমাত্রঅন্যান্য ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন
অন্যান্য

সন্ধ্যায় বসতঘরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট

প্রতিবেদক:
সন্ধ্যায় বসতঘরে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকায় সন্ধ্যায় একটি বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে পরিবারের কয়েকজন নারী সদস্য আহত হয়েছেন। তাদের দাবি, ডাকাতেরা প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মুস্তাক আহমেদের ছেলে মুমিনুল হকের বসতঘরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, সন্ধ্যায় ঘরের দরজায় আঘাতের শব্দ শুনে দরজা খুলতে যান মুস্তাক আহমেদ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করেন। তার স্ত্রী কামরুন্নাহার চিৎকার করে লোকজনকে জানানোর চেষ্টা করলে তাকেও জিম্মি করা হয়।

পরে ঘরে থাকা অন্য নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার খুলে নেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় জোরপূর্বক কানের দুল ও অন্যান্য স্বর্ণালংকার খুলে নেওয়ার সময় কামরুন্নাহারসহ পরিবারের কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে অভিযোগ করেছেন।

কামরুন্নাহার জানান, ডাকাতেরা তার কানের দুল এবং ছেলের স্ত্রীদের শরীরে থাকা স্বর্ণালংকার জোর করে খুলে নেয়। এতে তারা আহত হন। পরিবারের সদস্য মুমিনুল হকের দাবি, ডাকাতেরা প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করেছে।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে পরিস্থিতি আঁচ করে ডাকাত দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমন একটি দা, একটি হাতুড়ি ও একটি লুঙ্গি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাঁচ থেকে ছয়জনের একটি দল ডাকাতির চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।