মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম এইমাত্রঅন্যান্য ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি এইমাত্রঅন্যান্য ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ এইমাত্রঅন্যান্য ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন
অন্যান্য

‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’

প্রতিবেদক:
‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশে ফেরার সিদ্ধান্ত নিলে তাঁকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

যমুনা টেলিভিশনের ‘২৪ ঘণ্টা’ অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা চাইলে ডিসেম্বরেই যেকোনো মূল্যে দেশে ফিরতে পারেন। তবে দেশে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেখ হাসিনার ফেরার দুটি সম্ভাব্য পথের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, একটি হলো, তিনি নিজে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। অন্যটি হলো, সমঝোতা বা আলোচনার মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাবে। তাঁর মতে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রসঙ্গেও কথা বলেন মঞ্জু। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, হামলার আশঙ্কা না ছড়িয়ে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উচিত তাঁকে নিরাপদে আইনের হাতে সোপর্দ করার ব্যবস্থা করা। এতে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ

আওয়ামী লীগের সঙ্গে অনানুষ্ঠানিক সমঝোতা বা ‘রিকনসিলিয়েশন’ প্রক্রিয়া শুরুর দাবি করেন মজিবুর রহমান মঞ্জু। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, এ ধরনের একটি প্রক্রিয়া চলছিল।

সাম্প্রতিক নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ এবং গোপালগঞ্জের ভোটের হিসাব তুলে ধরে তিনি বলেন, সেখানে গণভোটে বড় ব্যবধানে ‘না’ ভোট পড়লেও তিনটি সংসদীয় আসনেই বিএনপি জয়ী হয়েছে। তাঁর মতে, এসব হিসাব থেকে রাজনৈতিক পরিস্থিতির একটি চিত্র পাওয়া যায়।

মঞ্জুর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মী, বুদ্ধিজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ীদের বড় একটি অংশ সমঝোতার প্রক্রিয়ায় যুক্ত হচ্ছিলেন। তবে শেখ হাসিনা সমঝোতার পথে না গিয়ে প্রতিহিংসা ও প্রতিশোধের অবস্থান ধরে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

মঞ্জুর অভিযোগ, দেশে অস্থিতিশীলতা বা সংকট তৈরি করে ভারতের সহযোগিতায় আবারও ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের ভেতরে সমঝোতার পক্ষে থাকা অন্যদের অবস্থান ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করেন তিনি।

সূত্র: যমুনা টেলিভিশনের ‘২৪ ঘণ্টা’ অনুষ্ঠান।