মূল লেখায় যান
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিস ও বিএম কলেজে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিস ও বিএম কলেজে ককটেল বিস্ফোরণ বরগুনা শহরে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এইমাত্রঅন্যান্য বরগুনা শহরে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ১ জন এইমাত্রঅন্যান্য মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ১ জন খালেদা জিয়ার পরিচয় বিকৃত ও বিতর্কিত ক্যাপশন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার পরিচয় বিকৃত ও বিতর্কিত ক্যাপশন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা থানার ফেসবুক পেজে সড়কে আগুন দেওয়ার ভিডিও; ওসির দাবি, বিষয়টি নিয়ে বিব্রত এইমাত্রঅন্যান্য থানার ফেসবুক পেজে সড়কে আগুন দেওয়ার ভিডিও; ওসির দাবি, বিষয়টি নিয়ে বিব্রত জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এইমাত্রঅন্যান্য জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে তুলা ও প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার
অন্যান্য

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

প্রতিবেদক:
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।