মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, অনলাইনে আবেদন শুরু

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, অনলাইনে আবেদন শুরু

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীটিতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সে নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট

বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৬ তারিখে ১৮-২৩ বছর।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): 

(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যূনতম  ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‘‌‌‌‌‌‌‌‌‌‌ও’‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।

(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম  জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

(৪) ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি’তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২ হাজার টাকা (অফেরতযোগ্য)

সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, অনলাইনে আবেদন শুরু

বিশেষ নির্দেশনা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৫