মূল লেখায় যান
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে এইমাত্রঅন্যান্য ইরান যুদ্ধের জের: যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্নে খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  এইমাত্রঅন্যান্য খেলা দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ যুদ্ধবিমান-স্নাইপার  পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এইমাত্রঅন্যান্য পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে কাটাতেই হবে যে ২ ‘অভিশাপ’ মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এইমাত্রঅন্যান্য মোজাফফরের অন্ধকার জীবনের গল্প পাওয়া গেল বিদেশি সাংবাদিকের বইয়ে এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এইমাত্রঅন্যান্য এসএসসির ফল কবে? জানাল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও হামলায় অভিযুক্ত ‘সোর্স বাবু’ গ্রেপ্তার নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২ এইমাত্রঅন্যান্য নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি দুর্ঘটনা, নিহত ২
বাণিজ্য

‘বাজার সিন্ডিকেট নির্মূল করেছি, নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘বাজার সিন্ডিকেট নির্মূল করেছি, নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব’

বাজার সিন্ডিকেট নির্মূল করেছি, আগামী নির্বাচনের আগে দুর্নীতিও দূর করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে তিনি এ কথা জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটকে নির্মূল করতে পেরেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।’

রিজার্ভ বৃদ্ধিসহ গত এক বছরে অনেক অর্জন হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এদিকে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০০০ দশমিক ৮১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪৯৭৭ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে চলতি আগস্টের শুরুতে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম পাঁচ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৪ হাজার এক কোটি টাকার বেশি।

বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান জানান, চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের (২০২৪ সালের আগস্টের ৫ দিন) একই সময়ে এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় বেশি এসেছে ১৪ কোটি ৭০ লাখ ডলার বা ১ হাজার ৭৯৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। যদিও মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স আসে। এরপর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুনে রেমিট্যান্স আসে ২৮২ কোটি ডলারের।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময়ে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।