মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

সমুদ্রে মাছ ধরছেন প্রভা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সমুদ্রে মাছ ধরছেন প্রভা

একসময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতিতে মুগ্ধ করেছিলেন দর্শককে। সেই রঙিন দুনিয়া থেকে এখন অনেক দূরে- স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি, আর অভিনয়কে বিদায় জানিয়ে নতুনভাবে গড়ে তুলেছেন নিজের পথচলা।

প্রভার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া উপস্থিতিই বলছে সে গল্প। ইনস্টাগ্রামে নিয়মিত সক্রিয় প্রভা সেখানে ভাগ করে নেন জীবনের নানা সুখ-দুঃখ, রঙিন মুহূর্ত। সম্প্রতি তার শেয়ার করা একটি ছবিতে দেখা যায়- সমুদ্রে মাছ ধরছেন তিনি। খোলা চুল, মুখভরা হাসি; ক্যামেরাবন্দি সেই দৃশ্য মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। ছবিটি ঘিরে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল উচ্ছ্বসিত।

কেউ লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’ অনেকেই প্রভার নতুন অধ্যায়কে স্বাগত জানিয়ে শুভকামনাও জানিয়েছেন।

অভিনয় থেকে সরে এলেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে- এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন; কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও উপভোগ করছেন নিজের মতো করে। উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।