মূল লেখায় যান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন এইমাত্রঅন্যান্য কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে এইমাত্রঅন্যান্য বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ এইমাত্রঅন্যান্য ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ এইমাত্রঅন্যান্য বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার এইমাত্রঅন্যান্য ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার
বাণিজ্য

জ্বালানি তেলের দাম কমবে কবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
জ্বালানি তেলের দাম কমবে কবে

মার্কিন বাজারে তেলের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে দামও বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনায় অনিশ্চয়তা এই দাম বৃদ্ধিকে ধরে রেখেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি ব্যারেল ৬৭ দশমিক ১১ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম হয় ৬৩ ডলার। আগের সেশনেও দুটি সূচকেই দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

মার্কিন জ্বালানি তথ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে দেশটিতে তেলের মজুত কমেছে ৬ মিলিয়ন ব্যারেল। গ্যাসোলিনের মজুতও প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। একই সঙ্গে জেট ফুয়েলের ব্যবহার ২০১৯ সালের পর সর্বোচ্চ হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দামও চাঙ্গা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনা অনিশ্চয়তার কারণে দাম আরও কিছুদিন ধরে রাখতে পারে। ইউক্রেন-রাশিয়ার শান্তিচুক্তি হলে আবার দাম কমার সম্ভাবনা আছে।

এদিকে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল আছে। রুশ তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও ভারতীয় রিফাইনার নায়ারা এনার্জির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ভারতীয় কোম্পানিগুলো আবারও রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে। সূত্র : রয়টার্স