মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

বাচ্চাদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগের আশঙ্কা, সমাধানে যা করবেন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাচ্চাদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগের আশঙ্কা, সমাধানে যা করবেন

আগে বাবা-মায়েরা বাচ্চাদের সর্দি-জ্বর বা মৌসুমি সংক্রমণ নিয়ে চিন্তিত থাকতেন, এখন সেখানে দীর্ঘস্থায়ী সমস্যা যেমন ডায়াবেটিস ও হৃদরোগ ক্রমশ বাড়ছে। যেসব রোগ একসময় শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যেত, এখন তা অল্পবয়সী বিশেষত বাচ্চাদের শরীরেও বাসা বাঁধছে। অর্থাৎ, বাচ্চাদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ধরন আজকাল দ্রুত পাল্টে যাচ্ছে।

ইন্ডিয়ান জার্নাল অব কার্ডিও ডায়াবেটোলজি অ্যান্ড মেটাবলিক ডিজিজেস-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ভারতে বর্তমানে ৬ মিলিয়নেরও বেশি বাচ্চা অতিরিক্ত ওজনের শিকার এবং প্রায় ২ দশমিক ৪ মিলিয়ন এরই মধ্যে ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে। আরও ভয়াবহ দৃশ্য হলো, শিশুদের ওবেসিটির সঙ্গে যুক্ত রয়েছে ৪৪ শতাংশ ডায়াবেটিস ও ২৩ শতাংশ হৃদরোগের ঘটনা। এমনকি ১০-১২ বছর বয়সেই অনেক বাচ্চার মধ্যে ডায়াবেটিস বা হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে।

শিশু বিশেষজ্ঞ রাহুল ভার্মা (ডিরেক্টর, পেডিয়াট্রিক্স, নিওনাটোলজি ও জেনারেল পেডিয়াট্রিক্স, স্যার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল)-এর মতে, গত দশকে জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। বেশি সময় স্ক্রিনের সঙ্গে কাটানো, শারীরিক কসরত কম হওয়া, ঘুমের অনিয়ম, সহজলভ্য অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড খাওয়া—সব মিলিয়ে শিশুদের মধ্যে এক ‘পারফেক্ট স্টর্ম’ তৈরি হয়েছে। এর ফলে কম বয়সেই বাড়ছে ওজন, ইনসুলিন রেজিস্ট্যান্স, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এমনকি ফ্যাটি লিভারের মতো জটিলতা।

আধুনিক খাদ্যাভ্যাসের প্রভাব

ড. ভার্মা জানাচ্ছেন, আধুনিক খাদ্যাভ্যাস, ফাস্ট ফুডই শিশুদের স্বাস্থ্য সমস্যার অন্যতম বড় কারণ। এই খাদ্যাভ্যাসে প্রাধান্য পাচ্ছে আল্ট্রা-প্রসেসড ফুড, চিনি মিশ্রিত পানীয়, পরিশোধিত গ্রেইনস, ভাজাভুজি ও স্ন্যাকস। কিন্তু খুবই কম রয়েছে শাকসবজি, ফলমূল ও গোটা শস্যজাতীয় খাবার।

পাশাপাশি নানা পরিসংখ্যান আরও আশঙ্কাজনক। ইউনিসেফ-এর শিশু পুষ্টি বৈশ্বিক প্রতিবেদন-২০২৫ অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অতিরিক্ত ওজনের হার বেড়েছে ১২৭ শতাংশ এবং কিশোর-কিশোরীদের স্থূলতার হার বেড়েছে ২৮৮ শতাংশ। এই পরিবর্তন শুধু ওজন বাড়াচ্ছে না, সঙ্গে এনেছে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও মানসিক সমস্যার আশঙ্কাও।

সমাধান কোথায়?

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে রান্না করা সুষম খাবার, বেশি ফলমূল ও সবজি খাওয়া, জাঙ্ক ফুড ও চিনি মিশ্রিত পানীয় কমানো, প্রতিদিন অন্তত এক ঘণ্টা শারীরিক অনুশীলন বা খেলাধুলা—এসব অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. ভার্মা জোর দিয়ে বলেন, আজকের শিশুদের অভ্যাসই আগামী দিনের স্বাস্থ্য গড়ে দেবে। তাই বাবা-মা, শিক্ষক এবং নীতিনির্ধারকদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। তার ভাষায় ছোট ছোট দৈনন্দিন পরিবর্তন—কম স্ক্রিন টাইম, বেশি আউটডোর অ্যাকটিভিটি এবং স্বাস্থ্যকর খাবার ধীরে ধীরে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র : দ্য ওয়াল