মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন এইমাত্রঅন্যান্য নাটোরের বনপাড়ায় ফের যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫ জন ভাতিজা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, ‘আমার কোনো ভাতিজা নেই’—এমপি এইমাত্রঅন্যান্য ভাতিজা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, ‘আমার কোনো ভাতিজা নেই’—এমপি ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম এইমাত্রঅন্যান্য সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু এইমাত্রঅন্যান্য পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু সাজেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠে সোচ্চার ৫৪ বিজিবি এইমাত্রঅন্যান্য সাজেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মাঠে সোচ্চার ৫৪ বিজিবি উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অন্যান্য

অতিরিক্ত সিম বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
অতিরিক্ত সিম বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

এখন থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। এ লক্ষ্যে বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সময়মতো তা না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেভাবে করবেন

মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করতে প্রথমে সিমটির অপারেটরের হেল্পলাইনে (যেমন-১২১) কল করতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখতে পারেন। যদি কোনো সিম আপনার না হয়ে থাকে, কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, পুরোনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না, সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে, অপরাধ দমনে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সিম নিবন্ধন চালু করে বিটিআরসি। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি। তবে সম্প্রতি নানা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।