মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী এইমাত্রঅন্যান্য দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী দেশে গাঁজাখোর ৬১ লাখ! এইমাত্রঅন্যান্য দেশে গাঁজাখোর ৬১ লাখ! মাদক সেবনের দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা  এইমাত্রঅন্যান্য মাদক সেবনের দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা  সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ জানা গেল আর্জেন্টিনার সূচি, শেষ প্রতিপক্ষ কারা এইমাত্রঅন্যান্য ‘ফাইনাল পর্যন্ত’ জানা গেল আর্জেন্টিনার সূচি, শেষ প্রতিপক্ষ কারা পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা এইমাত্রঅন্যান্য ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা এইমাত্রঅন্যান্য মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা
অন্যান্য

কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

প্রতিবেদক:
কালুখালীতে অবৈধ জাল কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চরের শিকদারপাড়া গ্রামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

অভিযানকালে ওই এলাকার মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেত শেখ (৫০)-এর মালিকানাধীন অবৈধ জাল তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল ব্যবহার দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক মৎস্য প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ে মাছের উৎপাদন কমে যায়। এ কারণে সরকার এসব জালের উৎপাদন, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল তৈরির কারখানার বিভিন্ন সরঞ্জাম আইনানুগ প্রক্রিয়ায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যাতে নিষিদ্ধ জাল উৎপাদন, বিক্রি বা ব্যবহার করতে না পারে সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। আইন অমান্য করে অবৈধ জাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।