মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী এইমাত্রঅন্যান্য দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী দেশে গাঁজাখোর ৬১ লাখ! এইমাত্রঅন্যান্য দেশে গাঁজাখোর ৬১ লাখ! মাদক সেবনের দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা  এইমাত্রঅন্যান্য মাদক সেবনের দায়ে দুই যুবকের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা  সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ জানা গেল আর্জেন্টিনার সূচি, শেষ প্রতিপক্ষ কারা এইমাত্রঅন্যান্য ‘ফাইনাল পর্যন্ত’ জানা গেল আর্জেন্টিনার সূচি, শেষ প্রতিপক্ষ কারা পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  এইমাত্রঅন্যান্য পে-স্কেল বাস্তবায়নে রূপরেখা চূড়ান্ত, সভায় হলো যেসব সিদ্ধান্ত  ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা এইমাত্রঅন্যান্য ‘শিক্ষার্থী কম আসে’ এই অজুহাতে আগেই ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তালা মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা এইমাত্রঅন্যান্য মসজিদের ভিতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের মিটিং, প্রার্থী ঘোষণা
অন্যান্য

দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ

প্রতিবেদক:
দীঘিনালায় শিক্ষকের রাজকীয় বিদায়, অশ্রুসিক্ত বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকল। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সামা। তাঁর বিদায়কে ঘিরে শিক্ষার্থী, সহকর্মী ও প্রাক্তনদের ভালোবাসা যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার আগেই যেন বিদ্যালয় প্রাঙ্গণে অন্যরকম এক আবহ তৈরি হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান। কেক কাটা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং নানা উপহার সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। একে একে সবাই স্মৃতিচারণ করেন। ক্লাসরুমের কঠোরতা, আবার সেই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা এক গভীর মমত্ববোধের গল্প।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মো. আবু সামা শুধু একজন শিক্ষক নন, তিনি এই প্রতিষ্ঠানের একটি প্রাণ। তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং আন্তরিকতা আমাদের সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্রদল সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, ‘স্যার আমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, তিনি আমাদের মানুষ হতে শিখিয়েছেন। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর শিক্ষা আমাদের পথ দেখিয়েছে।’

শিক্ষার্থীদের ভালোবাসার এই জোয়ারে নিজেকে ধরে রাখতে পারেননি মো. আবু সামা। বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার আবেগে কেঁপে ওঠেন। চোঁখের কোণে জমে ওঠা অশ্রু মুছতে মুছতে তিনি বলেন, ‘তোমাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি কখনো ভাবিনি এমন বিদায় পাবো।’

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল এক হৃদয়স্পর্শী আয়োজন। ব্যান্ডের সুরের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। পরে ফুল দিয়ে সজ্জিত একটি গাড়িতে তাঁকে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা গাড়ির সামনে দড়ি বেঁধে বিদ্যালয়ের ফটক পর্যন্ত টেনে নিয়ে যান- যেন ভালোবাসার বন্ধনে তাঁকে আটকে রাখতে চান আরও কিছুক্ষণ।

মোটরসাইকেলের হর্ন, ব্যান্ডের সুর এবং শিক্ষার্থীদের অশ্রুসিক্ত উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই অনন্য বিদায় আয়োজন যেন একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার এক মিশ্র অনুভূতি ছড়িয়ে দেয় সবার মাঝে।

উল্লেখ্য, ১৯৯০ সালে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন মো. আবু সামা। দীর্ঘ প্রায় ৩৬ বছর নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে গেলেন। তাঁর এই বিদায় শুধু একজন শিক্ষকের অবসর নয়, বরং একটি প্রজন্মের স্মৃতির ভান্ডার থেকে এক অমূল্য অধ্যায়ের সমাপ্তি। হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে একজন শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর অগাধ কৃতজ্ঞতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে।