মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এইমাত্রঅন্যান্য জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর এইমাত্রঅন্যান্য চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া এইমাত্রঅন্যান্য নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ এইমাত্রঅন্যান্য ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
অন্যান্য

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ

প্রতিবেদক:
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর ফলে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)। শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, জাহাজটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তথ্য তিনি দেননি। ঘটনাটি ঘটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর। ওই সতর্কবার্তায় বলা হয়, এখন থেকে কেবল নির্দিষ্ট পথে চলাচলকারী জাহাজগুলোকেই নিরাপদ পারাপার নিশ্চিত করা হবে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, অজ্ঞাত একটি প্রজেক্টাইল জাহাজের স্টারবোর্ড পাশে আঘাত হানে, এতে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার পর আন্তর্জাতিক সমুদ্র সংস্থা তাদের নাবিক উদ্ধার অভিযান স্থগিত করে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা শত শত জাহাজ ও প্রায় ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা ছিল সংস্থাটির। আইএমও মহাসচিব আর্সেনিও ডমিনগেজ বলেন, ‘নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। সমন্বিত ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত থাকবে।’