মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এইমাত্রঅন্যান্য জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর এইমাত্রঅন্যান্য চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা এইমাত্রঅন্যান্য দেশজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে ১০ দিন, ৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া এইমাত্রঅন্যান্য নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ এইমাত্রঅন্যান্য ‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
অন্যান্য

নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

প্রতিবেদক:
নিজের বাবার প্রতারণায় দেউলিয়া হওয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

ব্রাজিল জাতীয় দলের ফুটবলার উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি কোটি কোটি টাকা আয় করেও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। এর ফলে বিভিন্ন ক্লাব থেকে পাওয়া অর্থ এবং অন্যান্য আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়া দীর্ঘদিন কিছুই জানতেন না।

ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনাকে কেন্দ্র করে। স্ত্রীকে নিয়ে নতুন বাড়ি কেনার জন্য ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে রাফিনিয়া দেখেন, সেখানে তার প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপর আর্থিক লেনদেনের নথিপত্র খতিয়ে দেখতেই বছরের পর বছর ধরে চলা কথিত এই অনিয়ম ও প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় ব্রাজিলিয়ান এই উইঙ্গার এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা খতিয়ে দেখতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানা গেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে ব্রাজিলিয়ান সাংবাদিকের উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।