মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু হবে: স্থানীয় সরকারমন্ত্রী এইমাত্রঅন্যান্য গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু হবে: স্থানীয় সরকারমন্ত্রী ওমরা হজে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন অনুভূতি এইমাত্রঅন্যান্য ওমরা হজে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন অনুভূতি আর্জেন্টিনা-স্পেন মহারণের সম্ভাবনা, জমে উঠেছে সমীকরণ এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-স্পেন মহারণের সম্ভাবনা, জমে উঠেছে সমীকরণ মাদক নিয়ে কোনো আপোষ নয়, লং মার্চের হুশিয়ারি এমপি মনিরুল হকের এইমাত্রঅন্যান্য মাদক নিয়ে কোনো আপোষ নয়, লং মার্চের হুশিয়ারি এমপি মনিরুল হকের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায়: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইথানকে গুলির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইথানকে গুলির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক এইমাত্রঅন্যান্য গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
অন্যান্য

নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক:
নড়াইলে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে কেবল প্রশাসন নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ পাচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার আহŸান জানান বক্তারা।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।#