মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত এইমাত্রঅন্যান্য রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত “বেনাপোল বন্দরে সন্দেহজনক পণ্যচালান জব্দ, ঘোষণার সঙ্গে মিলেনি ৩ টনের বেশি খৈল” এইমাত্রঅন্যান্য “বেনাপোল বন্দরে সন্দেহজনক পণ্যচালান জব্দ, ঘোষণার সঙ্গে মিলেনি ৩ টনের বেশি খৈল” দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী এইমাত্রঅন্যান্য দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী মা ও তিন মেয়েকে হত্যা; চাঞ্চল্যকর তথ্য জানাল প্রতিবেশী এইমাত্রঅন্যান্য মা ও তিন মেয়েকে হত্যা; চাঞ্চল্যকর তথ্য জানাল প্রতিবেশী মার্কেটের ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মার্কেটের ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন এইমাত্রঅন্যান্য গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক এইমাত্রঅন্যান্য যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
অন্যান্য

ওমরা হজে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন অনুভূতি

প্রতিবেদক:
ওমরা হজে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন অনুভূতি

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্তমানে পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন মা, বাবা ও বোন।

শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগ করে নেন তিনি।

ওমরা পালন উপলক্ষে নিজের অনুভূতি জানিয়ে ভাবনা লিখেছেন, “প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, তখন আমার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে ওই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের পরম শান্তি আর হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়।”

তিনি আরও লেখেন, “জীবনের এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।”

ভাবনার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন। অনেকেই তার এবং পরিবারের সদস্যদের জন্য কল্যাণ কামনা করেছেন।

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। পরে ‘নয়নতারা’, ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী, নৃত্যশিল্পী ও লেখক হিসেবেও নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেত্রী।