মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত এইমাত্রঅন্যান্য রাজধানীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত “বেনাপোল বন্দরে সন্দেহজনক পণ্যচালান জব্দ, ঘোষণার সঙ্গে মিলেনি ৩ টনের বেশি খৈল” এইমাত্রঅন্যান্য “বেনাপোল বন্দরে সন্দেহজনক পণ্যচালান জব্দ, ঘোষণার সঙ্গে মিলেনি ৩ টনের বেশি খৈল” দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী এইমাত্রঅন্যান্য দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী মা ও তিন মেয়েকে হত্যা; চাঞ্চল্যকর তথ্য জানাল প্রতিবেশী এইমাত্রঅন্যান্য মা ও তিন মেয়েকে হত্যা; চাঞ্চল্যকর তথ্য জানাল প্রতিবেশী মার্কেটের ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মার্কেটের ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন এইমাত্রঅন্যান্য গোপালপুরে মাদকের বিরুদ্ধে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক এইমাত্রঅন্যান্য যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
অন্যান্য

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি মুনতাকিম

প্রতিবেদক:
যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি মুনতাকিম

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না। আসুন আমরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ সকল স্থান হতে মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি। মাদকমুক্ত করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানাচ্ছি।

তিনি শুক্রবার (২৬ জুন) বিকালে মাদক বিরোধী র‌্যালী শেষে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা গুলো বলেন। এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব বিভাগের আয়োজনে র‌্যারী ও আলোচনা সভা হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় আলোচনা সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদ প্রমুখ।