মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার, খুঁজে বের করার চেষ্টা

প্রতিবেদক:
কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার, খুঁজে বের করার চেষ্টা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্তোরাঁয় নাশতা শেষে ভুলবশত একটি শিশুকে রেখে চলে গেছে বলে ধারণা করছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে এবং শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে রেস্তোরাঁয় এসে নাশতা করেন। নাশতার সময় তারা আড্ডায় ব্যস্ত ছিলেন। পরে রেস্তোরাঁ ত্যাগ করার সময় অসাবধানতাবশত শিশুটিকে ভেতরে রেখেই চলে যান বলে ধারণা করা হচ্ছে।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, বিষয়টি সদর দক্ষিণ থানাকে জানানো হয়েছে। বর্তমানে শিশুটি রেস্তোরাঁ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি বলেন, “শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর। সে কথা বলতে পারে না এবং নিজের নামও বলতে পারছে না। পরিবারটিকে খুঁজে পেতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।