মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

‘জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কথা শয়তানও বিশ্বাস করে না’

প্রতিবেদক:
‘জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কথা শয়তানও বিশ্বাস করে না’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ। তিনি দাবি করেছেন, ডা. শফিকুর রহমান যে নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন, তা বিশ্বাসযোগ্য নয়।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন আরিফ বিল্লাহ।

ভিডিও বার্তায় তিনি বলেন, “জামায়াতের আমির নিজেকে শহীদ বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন। কিন্তু বাংলাদেশের মানুষ তো দূরের কথা, শয়তানও এ কথা বিশ্বাস করবে না।”

তিনি আরও বলেন, “শয়তানও হয়তো বলবে, জামায়াতের আমির আমার থেকেও বড় শয়তান।”

আরিফ বিল্লাহর ভাষ্য, “আমি তো মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বলাই, কিন্তু নিজে মিথ্যা বলি না। অথচ জামায়াতের আমির নিজেই মিথ্যা কথা বলতে পারেন। সে কারণেই শয়তানও হয়তো তাকে নিজের চেয়ে বড় মিথ্যাবাদী বা কাজ্জাব বলে আখ্যায়িত করবে।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।