মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

শিবির থেকে পদত্যাগ করলেন সাবেক শীর্ষ নেতা সাব্বির

প্রতিবেদক:
শিবির থেকে পদত্যাগ করলেন সাবেক শীর্ষ নেতা সাব্বির

ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছেন তিনি।

ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। এর আগে তিনি ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে অধ্যয়নকালে সেখানেও ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাব্বির।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির এলাহি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে।

নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে।