মূল লেখায় যান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান এইমাত্রঅন্যান্য শত্রুকে আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এইমাত্রঅন্যান্য দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে এইমাত্রঅন্যান্য চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর এইমাত্রঅন্যান্য খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ এইমাত্রঅন্যান্য পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ এইমাত্রঅন্যান্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও পরামর্শ পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য এইমাত্রঅন্যান্য পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি এইমাত্রঅন্যান্য ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, সালিশে ৭ বার কান ধরে ওঠবসের শাস্তি
অন্যান্য

বরগুনায় জলবায়ু ক্যাম্প: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর

প্রতিবেদক:
বরগুনায় জলবায়ু ক্যাম্প: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর

পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট ক্যাম্প-২০২৬।

শনিবার বিকালে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। সহযোগিতায় ছিল দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম।

ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময়।

অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট এবং পরিবেশ সংরক্ষণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী ধারণাও উপস্থাপন করা হয়।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু, দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার এস. জেড. অপুসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকরা আশা করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করা সম্ভব হবে।