মূল লেখায় যান
সোমবার, ২৯ জুন ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ময়মনসিংহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত নগরকান্দায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নগরকান্দায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, রক্তাক্ত শিক্ষার্থী ও স্টাফ এইমাত্রঅন্যান্য রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, রক্তাক্ত শিক্ষার্থী ও স্টাফ বালু উত্তোলনে কালভার্টের মুখ বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা ও বালু জব্দ করে বিক্রি এইমাত্রঅন্যান্য বালু উত্তোলনে কালভার্টের মুখ বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা ও বালু জব্দ করে বিক্রি
অন্যান্য

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রতিবেদক:
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে জিতে গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। যেহেতু নকআউট পর্ব আগেই নিশ্চিত, তাই এই ম্যাচে মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে যাচ্ছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার কোচ স্কালোনির মূল লক্ষ্য এখন নকআউট পর্বের মহারণের আগে প্রধান ফুটবলারদের ক্লান্তি ও চোটমুক্ত রাখা। ডাগআউটের অনুশীলনে কোচ পুরোপুরি একটি বিকল্প বা বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা ইঙ্গিত দেয় যারা এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, তাদের কাল পরখ করে নেওয়া হবে।

যদিও অনুশীলনে হুয়ান মুসোকে পরখ করা হয়েছে, তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এমিলিয়ানো মার্টিনেজের ওপরই থাকতে পারে। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করা ‘দিবু’ মার্টিনেজের ওপরই পূর্ণ আস্থা রাখছেন স্কালোনি।

রক্ষণভাগে বড় সুখবর হলো ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন গঞ্জালো মন্তিয়েল তাকে প্রথম একাদশে ফেরানো হচ্ছে। মন্তিয়েলের সাথে রক্ষণদূর্গ সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে লিয়ান্দ্রো পারেদেসকে। তবে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে তার বাড়তি সতর্কতা থাকবে, কারণ আরেকটি কার্ড দেখলে তিনি পরের রাউন্ডে নিষিদ্ধ হবেন। পারেদেসের সঙ্গী হিসেবে থাকছেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমিওনে। গুঞ্জন রয়েছে, লো সেলসোর জায়গায় তরুণ তুর্কি ভ্যালেন্তিন বারকো একাদশে ঢুকতে পারেন, যিনি চলতি বিশ্বকাপে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন।

ফুটবল ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসি কি আজ খেলবেন? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং নকআউটের আগে শতভাগ ফিট রাখার জন্য অধিনায়ক লিওনেল মেসিকে শুরুতে বেঞ্চে রাখা হতে পারে। তবে ম্যাচের দ্বিতীয়োর্ধে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও বর্তমান আসরের শীর্ষ গোলস্কোরার মেসিকে মাঠে নামানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

মিডফিল্ড ও আক্রমণের সংযোগসূত্র বা নাম্বার টেন পজিশনে খেলবেন তরুণ নিকো পজ। আর জর্ডানের রক্ষণভাগ গুঁড়িয়ে দেওয়ার জন্য একমাত্র স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’ পজিশনে শুরু করবেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের পরিস্থিতি বুঝে যেকোনো সময় মাঠে নামতে পারেন হোসে লোপেজও।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 

এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), জুলিয়ানো সিমিওনে, নিকো পজ; হুলিয়ান আলভারেজ।