মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন এইমাত্রঅন্যান্য সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এইমাত্রঅন্যান্য পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক এইমাত্রঅন্যান্য আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এইমাত্রঅন্যান্য ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২
অন্যান্য

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

প্রতিবেদক:
এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য সরকারি কর্মকর্তার ওপর হামলা চালিয়ে হিরোইনসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৮ জুন) দুপুরে ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ ও র‌্যাব-৬।

মেজর ফারহান মাহমুদ জানান, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা কর্তব্যরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। এসময় ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাবকে অনুরোধ জানানো হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।