মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন এইমাত্রঅন্যান্য সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এইমাত্রঅন্যান্য পিতার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক এইমাত্রঅন্যান্য আকস্মিক পরিদর্শনে নেত্রকোণার জেলা প্রশাসক ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এইমাত্রঅন্যান্য ঢাকায় মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য এমপির গাড়িতে হামলা: পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২
অন্যান্য

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

প্রতিবেদক:
ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’-এর গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী এই ক্যাম্পেইনে দেশের ৬৪ জেলার সাড়ে ৩ হাজারের বেশি রিটেইলার অংশ নেন। আয়োজকরা বলছেন, বাংলাদেশের এলপিজি শিল্পে রিটেইলার সম্পৃক্ততার ক্ষেত্রে এটি অন্যতম বৃহৎ উদ্যোগ।

ওমেরা এলপিজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটেইলারদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলতি বছরের জানুয়ারিতে ক্যাম্পেইনটি শুরু হয়। এতে রিটেইলারদের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। মূল লক্ষ্য ছিল দেশজুড়ে ব্র্যান্ডের দৃশ্যমানতা বাড়ানো এবং রিটেইল নেটওয়ার্কের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও জোরদার করা।

প্রাথমিকভাবে তিন মাসের জন্য পরিকল্পিত হলেও রিটেইলারদের ব্যাপক সাড়ার কারণে ক্যাম্পেইনের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে এপ্রিল পর্যন্ত চালানো হয়।

ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে সেরা ১০ জনের পাশাপাশি ৬৪ জেলার সেরা রিটেইলারদেরও সম্মাননা দেওয়া হয়। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন জামালপুরের এমএস রাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল। প্রথম রানারআপ হয়েছেন মৌলভীবাজারের আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন হবিগঞ্জের তোফাজ্জল ডিনার আরতের স্বত্বাধিকারী মো. রুবেল।

চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে বিজয়ীকে দুইজনের বিদেশ ভ্রমণের ট্যুর প্যাকেজ দেওয়া হয়। এছাড়া মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ও আকর্ষণীয় গিফট হ্যাম্পারসহ নানা পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইনের সাপ্তাহিক ও মাসিক বিজয়ীরাও বিভিন্ন উপহার পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওমেরা এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাথীন্দ্র ডি জয়াসা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতিয়ার রহমান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজয়ী রিটেইলার এবং প্রতিষ্ঠানের সেলস টিমের সদস্যরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে ওমেরা এলপিজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রিটেইলারদের সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে ফিল্ড সেলস টিমের অবদানেরও স্বীকৃতি দেওয়া হয়।