মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি এবং কোরিয়ার টেক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

প্রতিবেদক:
শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি এবং কোরিয়ার টেক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং কোরিয়ার টেক ইউনিভার্সিটির মধ্যে উপাচার্যের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কোরিয়ার টেক ইউনিভার্সিটির আইসিটি ইন্টেলিজেন্স কনভারজেন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক বে ইউ-সুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত একটি বিভাগ প্রতিষ্ঠা ও পরিচালনার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এই দু’টি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার উন্নয়ন, পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক ও শিক্ষামূলক বিষয়বস্তুর উন্নয়ন এবং শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। তারা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় করবে। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। তারা যৌথভাবে একাডেমিক সম্মেলন, সিম্পোজিয়াম ও সেমিনার আয়োজন করবে এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় দুটি পারস্পরিক গবেষণার ফলাফলও বিনিময় করবে।