মূল লেখায় যান
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় পেল ব্রাজিল এইমাত্রঅন্যান্য মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত জয় পেল ব্রাজিল হাতের চাপেই ভেঙে যাচ্ছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক এইমাত্রঅন্যান্য হাতের চাপেই ভেঙে যাচ্ছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক গৌরীপুরে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, ১ লাখ টাকার চুক্তি দাবি এইমাত্রঅন্যান্য গৌরীপুরে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, ১ লাখ টাকার চুক্তি দাবি বগুড়ায় এতিম ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, অভিযুক্ত শিক্ষকরা পলাতক এইমাত্রঅন্যান্য বগুড়ায় এতিম ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, অভিযুক্ত শিক্ষকরা পলাতক সানার প্রথম গোলেই ধাক্কা, পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল এইমাত্রঅন্যান্য সানার প্রথম গোলেই ধাক্কা, পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল ঢাবির ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, অর্ধেকের বেশি বরাদ্দ বেতন-ভাতায় এইমাত্রঅন্যান্য ঢাবির ১ হাজার ৩৩ কোটি টাকার বাজেট পেশ, অর্ধেকের বেশি বরাদ্দ বেতন-ভাতায় স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক এইমাত্রঅন্যান্য স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ এইমাত্রঅন্যান্য নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ
অন্যান্য

দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক নারী ও এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) উপজেলার দুটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে লিপি আক্তার (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রাম থেকে নাছরিন আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুলু মুন্সীর মেয়ে।

পুলিশ জানায়, নাছরিন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে নাছরিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।