মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

দোহায় বৈঠকের দাবি ট্রাম্পের, তেহরানের স্পষ্ট অস্বীকৃতি

প্রতিবেদক:
দোহায় বৈঠকের দাবি ট্রাম্পের, তেহরানের স্পষ্ট অস্বীকৃতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে এবং মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ট্রাম্পের এ দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়টি অনুসরণ করতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহায় যাবে।

এদিকে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্সের সম্ভাব্য উদ্যোগেরও বিরোধিতা করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ ফ্রান্সকে সতর্ক করে বলেছে, বর্তমান ‘সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে’ কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ছাড়া লেবাননের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং গাজা-লেবাননে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে।

সূত্র- আলজাজিরা।