মূল লেখায় যান
বুধবার, ১ জুলাই ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  এইমাত্রঅন্যান্য সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট এইমাত্রঅন্যান্য ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ এইমাত্রঅন্যান্য মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক এইমাত্রঅন্যান্য কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক
অন্যান্য

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গী কে? ভিডিও নিয়ে নতুন আলোচনা

প্রতিবেদক:
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গী কে? ভিডিও নিয়ে নতুন আলোচনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির–মেহরিন চরিত্রে তাঁদের পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কেয়া পায়েল ও খায়রুল বাসার দুজনই বরাবরই সেই গুঞ্জন অস্বীকার করেছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার একটি রেস্টুরেন্টে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়েও দিতে দেখা যায় তাঁকে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—কে এই তরুণ এবং কেয়া পায়েলের সঙ্গে তাঁর সম্পর্ক কী?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই কেয়া পায়েলের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও দুজনকে যুক্তরাজ্যেও একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

এছাড়া একই সূত্রগুলোর দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্যের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি দুই পরিবার বিষয়টি সম্পর্কে অবগত এবং ভবিষ্যতে তাঁদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে সূত্রগুলোর ভাষ্য।

তবে এ বিষয়ে কেয়া পায়েল কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য এবং ঘনিষ্ঠ সূত্রের দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে মালদ্বীপের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক ভক্তই জানতে চাইছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর কেয়া পায়েল কি এবার নিজের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনবেন? তবে এ প্রশ্নের উত্তর জানতে আপাতত অপেক্ষা করতেই হবে।