মূল লেখায় যান
বুধবার, ১ জুলাই ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  এইমাত্রঅন্যান্য সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট এইমাত্রঅন্যান্য ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ এইমাত্রঅন্যান্য মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক এইমাত্রঅন্যান্য কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক
অন্যান্য

লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি, আটক ১

প্রতিবেদক:
লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আটক অভিযুক্ত ফয়জার রহমানকে আদালতে সোপর্দ করেছে আদিতমারী থানা পুলিশ। ফয়জার রহমান আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে বৃষ্টি থামার পর ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য প্রতিবেশী লিয়াকত সরকারের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পথে গ্রামের মকবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে ফুসলিয়ে একই এলাকার মুকুল মিয়ার বাড়ির বাইরের উঠানে নিয়ে যায় ফয়জার রহমান। সেখানে ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় ভুক্তভোগীর ফুফু স্বামীর বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ভাইয়ের বাড়ি আসছিলেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ফয়জার রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কিশোরী বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করে।

স্বজনরা জানান, ঘটনার পরপরই গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্তের সন্ধান শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলীর বাড়ির পাশে পুকুর পাড় থেকে ফয়জার রহমানকে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করলে তাকে আদিতমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব জানান, ভুক্তভোগীর বাবার লিখিত এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এ সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।