মূল লেখায় যান
বুধবার, ১ জুলাই ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  এইমাত্রঅন্যান্য সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে চালকের মর্মান্তিক মৃত্যু  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি, স্ট্যাচু অব লিবার্টিতে ফ্রান্সের নজরকাড়া আলোক প্রদর্শনী ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি  জিআর চাল বিতরণ বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট এইমাত্রঅন্যান্য ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ এইমাত্রঅন্যান্য মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত এইমাত্রঅন্যান্য ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক এইমাত্রঅন্যান্য কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক
অন্যান্য

কুমিল্লায় ওয়ার্ড আ. লীগ সভাপতিসহ ৯ জুয়াড়ি আটক

প্রতিবেদক:
কুমিল্লায় ওয়ার্ড আ. লীগ সভাপতিসহ ৯ জুয়াড়ি আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ নয়জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ দশ হাজার পাঁচশত ত্রিশ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী।

এর আগে সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম (কালাম), যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন।

এছাড়া আটক অন্যরা হলেন— একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ দশ হাজার পাঁচশত ত্রিশ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. নূর নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।