মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঘুষের টাকা ফেরত চাওয়া নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা এইমাত্রঅন্যান্য ঘুষের টাকা ফেরত চাওয়া নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন এইমাত্রঅন্যান্য টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গোলাবারুদ উদ্ধার ইবি শিক্ষকের স্ত্রীকে নিয়োগ: বোর্ডের আগের দিন বিশেষজ্ঞের সঙ্গে স্বামীর সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য ইবি শিক্ষকের স্ত্রীকে নিয়োগ: বোর্ডের আগের দিন বিশেষজ্ঞের সঙ্গে স্বামীর সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অনুদানে তাহিরপুরে ৫টি গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলে শিক্ষাবৃত্তি এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর অনুদানে তাহিরপুরে ৫টি গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা পেলে শিক্ষাবৃত্তি ১০ মিনিটের ব্যবধানে কেইনের জোড়া গোল, শেষ ষোলোয় ইংল্যান্ড এইমাত্রঅন্যান্য ১০ মিনিটের ব্যবধানে কেইনের জোড়া গোল, শেষ ষোলোয় ইংল্যান্ড কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ৪০ জন প্রশিক্ষণার্থী পাচ্ছে ভ্রাম্যমান কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ
অন্যান্য

‘বিশ্বকাপটা এবার আমরাই জিতব’, আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল

প্রতিবেদক:
‘বিশ্বকাপটা এবার আমরাই জিতব’, আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে কোনোভাবেই এগিয়ে রাখতে রাজি নন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফরাসিদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও, তাদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে দেখার বিপক্ষে অবস্থান নিয়েছেন তিনি। বরং স্পেনের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথাই জানিয়েছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।

স্প্যানিশ গণমাধ্যম এল পারতিদাজো দে কোপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নকআউট পর্বে প্রতিটি ম্যাচই নতুন লড়াই এবং সেখানে স্পেন নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

ফ্রান্সকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে বা আমাদের চেয়ে শক্তিশালী এমনটা আমি মনে করি না।’

গ্রুপ পর্বের পারফরম্যান্স নকআউট পর্বে কোনো বাড়তি সুবিধা এনে দেয় না বলেও মন্তব্য করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘গ্রুপ পর্বের ফলাফল এখন আর গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচে আমি কাউকেই স্পষ্ট ফেভারিট মনে করি না।

অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে রয়েছে এবং তারা উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। কিন্তু তাই বলে তারা অন্য সবার চেয়ে এগিয়ে এমনটা আমি বিশ্বাস করি না।’

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামালের জবাব ছিল আত্মবিশ্বাসে ভরপুর। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।’

চলতি বিশ্বকাপে স্পেনের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে স্প্যানিশরা।

পূর্ণ ফিটনেস ফিরে না পাওয়ায় ইয়ামাল প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও পরবর্তী ম্যাচগুলোতে দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন। আগামী ৩ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।

অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচটিতে জোড়া গোল করে দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন ফরাসি অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। ফলে সম্ভাব্য স্পেন-ফ্রান্স লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে পৌঁছেছে।