মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১:৩২ অপরাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রতিবেদক:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বগুড়ার শেরপুরে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী।

বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার রণবীরবালা বশির পাগলার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান (১৭) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়ার শাহীন রানার ছেলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) আহতের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন যুবক মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ হঠাৎ করে ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সাথে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেল থেকে তারা রাস্তার মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্যজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শরিফ বলেন, পিকআপটি ইন্ডিকেটর দিয়েই ইউটার্ন নিচ্ছিলো। মোটরসাইকেলটির গতি বেপরোয়া থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ভেঙেচুরে যায় এবং চালকের মাথা থেঁতলে যায়। ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।