মূল লেখায় যান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ এইমাত্রঅন্যান্য উপহারের লেবু গাছ রোপণ করে স্কুল শিক্ষার্থীর পাঁচ বছরের বেতন মওকুফ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল গ্রেপ্তার থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে সাঁতারে সোনা জিতলেন রাফি মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা
অন্যান্য

টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন

প্রতিবেদক:
টাঙ্গাইলে কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদ্যাপন

টাঙ্গাইলের গোপালপুরে বিশিষ্ট প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর আয়োজনে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মো. ইদ্রিস হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সহ-সভাপতি, ঔপন্যাসিক ও কবি মো. মুক্তার হোসেন। টাঙ্গাইল জেলা বিএমজিটিএ-এর সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিম-এর সঞ্চালনায় কবির জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদান নিয়ে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম খলিল উল্লাহ, উপজেলা বিএমজিটিএ সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ, জাসাস সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, বৈরানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সুজনের সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, কবি আব্দুল জলিল, শিবুসহ স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের আরও অনেকে।

এ সময় উপস্থিত অতিথিরা ফুল ও উপহার সামগ্রী প্রদান করে কবি আব্দুস সাত্তার পলাশীকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষপর্বে কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মো. নাজির হোসেন সিদ্দিকী।