মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবারের মতো ইরানে একটি রাত নতুন কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই কেটেছে এইমাত্রঅন্যান্য প্রথমবারের মতো ইরানে একটি রাত নতুন কোনো মার্কিন বিমান হামলা ছাড়াই কেটেছে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে যেখানে এইমাত্রঅন্যান্য ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানতে পারে যেখানে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া লাইজু জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া লাইজু জীবিত উদ্ধার চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারী আলমগীরকে গ্রেপ্তার : অভিযানকালে ৭ পুলিশ সদস্য আহত এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারী আলমগীরকে গ্রেপ্তার : অভিযানকালে ৭ পুলিশ সদস্য আহত ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের এইমাত্রঅন্যান্য ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় ইসলামী আন্দোলন জেলার নতুন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ
অন্যান্য

কুড়িগ্রামে শিক্ষার্থীদের পচা বনরুটি পরিবেশনের অভিযোগ, তদন্তে সত্যতা

প্রতিবেদক:
কুড়িগ্রামে শিক্ষার্থীদের পচা বনরুটি পরিবেশনের অভিযোগ, তদন্তে সত্যতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পড়া পচা বনরুটি পরিবেশনের অভিযোগ উঠেছে। সরকারি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেওয়া এই নিম্নমানের খাবার পরিবেশনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে শিক্ষা বিভাগ।

স্থানীয় একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের টিফিন হিসেবে এই বনরুটি বিতরণ করা হয়। তবে রুটিগুলো হাতে পাওয়ার পর শিক্ষকগণ দেখতে পান সেগুলোর ওপর সবুজ রঙের ফাঙ্গাস (ছত্রাক) পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অভিভাবকদের দাবি, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এর পেছনে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের অভিভাবক মাসুদ রানা পচা পাউরুটিসহ উপজেলা শিক্ষা অফিসে উপস্থিত হয়ে বিষয়টি শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামকে জানান। অভিযোগ পাওয়ার পর শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাশের হোসেনকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম বলেন, “রুটিতে ফাঙ্গাস বা ছত্রাক দেখামাত্রই আমরা তাৎক্ষণিকভাবে রুটি বিতরণ বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”

দায়িত্ব পেয়ে সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। তদন্ত শেষে তিনি জানান, “শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাস পড়া রুটি পরিবেশনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা তদন্ত প্রতিবেদন তৈরি করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।”

শিশুখাদ্য পরিবেশনকারী সংস্থা ESDO এর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন, মেয়াদ থাকা সত্ত্বেও বনরুটিতে সবুজ ফাঙ্গাস পড়ার কারণ কী তিনি বুঝতে পারছেন না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।