মূল লেখায় যান
বুধবার, ৮ জুলাই ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন, সতর্ক অবস্থানে বিভিন্ন সংস্থা এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন, সতর্ক অবস্থানে বিভিন্ন সংস্থা প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির প্রেমিক-প্রেমিকা এইমাত্রঅন্যান্য প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির প্রেমিক-প্রেমিকা জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম এইমাত্রঅন্যান্য জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি কমাতে হাসপাতাল পরিদর্শন জোরদার করছে রাজউক এইমাত্রঅন্যান্য অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি কমাতে হাসপাতাল পরিদর্শন জোরদার করছে রাজউক মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত! এইমাত্রঅন্যান্য মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত! ২ গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ২ গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ এইমাত্রঅন্যান্য ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস এইমাত্রঅন্যান্য পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস
অন্যান্য

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদক:
কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুমিল্লায় গোমতী নদীর চরসংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী এলাকার স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, সকালে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী এলাকায় গোমতী নদীর চরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ নদী থেকে ওপরে তুলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহের বাহ্যিক অবস্থা ও বিকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। পরবর্তীতে পুলিশি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের আঙুলের ছাপসহ (ফিঙ্গারপ্রিন্ট) বিভিন্ন প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।