মূল লেখায় যান
বুধবার, ৮ জুলাই ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন, সতর্ক অবস্থানে বিভিন্ন সংস্থা এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত উপজেলা প্রশাসন, সতর্ক অবস্থানে বিভিন্ন সংস্থা প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির প্রেমিক-প্রেমিকা এইমাত্রঅন্যান্য প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির প্রেমিক-প্রেমিকা জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম এইমাত্রঅন্যান্য জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি কমাতে হাসপাতাল পরিদর্শন জোরদার করছে রাজউক এইমাত্রঅন্যান্য অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি কমাতে হাসপাতাল পরিদর্শন জোরদার করছে রাজউক মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত! এইমাত্রঅন্যান্য মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত! ২ গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য ২ গোলে পিছিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ এইমাত্রঅন্যান্য ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস এইমাত্রঅন্যান্য পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করলে ৫ বছরের জেল, নতুন আইন পাস
অন্যান্য

হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, একজনের কারাদণ্ড

প্রতিবেদক:
হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসার শতাব্দী রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তি হলেন, উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. সুজন মিয়া। সুজন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিসার শতাব্দী রায় বলেন,নিষিদ্ধ এসব জালের কারণে আমাদের জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।