মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
আজ রাতে আকাশে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্য দেখার দারুণ সুযোগ এইমাত্রঅন্যান্য আজ রাতে আকাশে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্য দেখার দারুণ সুযোগ সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জনপ্রশাসনে মঈনুল হাসান এইমাত্রঅন্যান্য সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জনপ্রশাসনে মঈনুল হাসান সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের শুরু যেভাবে, জানালেন খায়রুল বাসার এইমাত্রঅন্যান্য সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের শুরু যেভাবে, জানালেন খায়রুল বাসার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক যার নামে মৃত্যুদণ্ড, তিনি নাকি আসামিই নন! এইমাত্রঅন্যান্য যার নামে মৃত্যুদণ্ড, তিনি নাকি আসামিই নন! ‘নেত্রী তোমার ওপর বিরক্ত হইছে’ বলার পর কাদেরকে যা বলেছিলেন হারুন এইমাত্রঅন্যান্য ‘নেত্রী তোমার ওপর বিরক্ত হইছে’ বলার পর কাদেরকে যা বলেছিলেন হারুন বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আদালতজুরে আতঙ্ক এইমাত্রঅন্যান্য বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আদালতজুরে আতঙ্ক সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত
অন্যান্য

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

প্রতিবেদক:
বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

গত ৯ জুলাই সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা ও ২৯২ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৪ ঘণ্টার না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা । 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।