মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া এইমাত্রঅন্যান্য ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ-জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন: ছালজার রহমান এইমাত্রঅন্যান্য দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ-জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন: ছালজার রহমান নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা
অন্যান্য

শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২

প্রতিবেদক:
শেরপুরে সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী এলাকার হনেন্দ্রনাথের ছেলে প্রশান্ত মণ্ডল (৪০) (হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসন কুমার নামেও তথ্য পাওয়া গেছে) এবং অপরজন নজরুল (৬০)। আহতরা হলেন বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আবু হানিফ (৪০), ইউনুস আলী (৬০) ও তার স্ত্রী (৫৬) এবং নাম না জানা অটোরিকশা চালক (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা জামাইলহাটের উদ্দেশে রওনা হয়। পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অন্য আরেকটি অটোরিকশা রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের নিয়ে মহাসড়কের পাশে আশ্রয় নেয়। এ সময় শেরপুর থেকে জামাইলহাটগামী দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশাটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৫ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্রশান্ত মণ্ডল ও নজরুল মারা যান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় ঘটনাস্থলে কিছু পাওয়া যায়নি। তিনি আরও জানান, নিহতদের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।