মূল লেখায় যান
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া এইমাত্রঅন্যান্য ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ-জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন: ছালজার রহমান এইমাত্রঅন্যান্য দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি-মাদারগঞ্জ-জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন: ছালজার রহমান নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ছাত্রদল নেতার অব্যাহতি বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে পানিবন্দীদের পাশে ডিসি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য এইচএসসি পরীক্ষা: সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা
অন্যান্য

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

প্রতিবেদক:
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে সমর্থন ও উসকানি দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ অভিযোগ করেন রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা। তিনি বলেন, ইরানকে লক্ষ্য করে পরিচালিত হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে পশ্চিমা দেশগুলো নীরব থেকেছে, যা দ্বৈত নীতির পরিচায়ক।

আনা ইয়েভস্তিগনেয়েভা আরও বলেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমন কিছু দেশের অবস্থানকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অবস্থানে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ছয়জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে বলেন, সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে বুশেহর বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। তবুও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কর্মীদের ধাপে ধাপে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা