মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব এইমাত্রঅন্যান্য ১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু
অন্যান্য

নিকলী হাওরে গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ পর্যটক

প্রতিবেদক:
নিকলী হাওরে গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ পর্যটক

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে গাজীপুরের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ থেকে ২টার মধ্যে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠাল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে বেড়াতে এসে গোসলের উদ্দেশ্যে পানিতে লাফ দেন তুলু। এ সময় হাওরের স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা সহযোগীরা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করলেও তাকে আর খুঁজে পাননি তারা।

নিকলী স্থল কাম নদী ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন খবর পেয়ে তারা তাৎক্ষণিক কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের জন্য যোগাযোগ করলে জানতে পারেন ডুবুরি দল অন্য আরেকটা উদ্ধার কাজে রয়েছে। তারপর ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশের হাওরে উদ্ধার অভিযান চালায়।

তবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়ায় দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এ বিষয়ে নিকলী সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ বলেন, গাজীপুর থেকে ঘুরতে আসা এক পর্যটক দুপুরবেলা হাওরের পানিতে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে ব্যাপক অভিযান চালিয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে তিনি জানিয়েছেন।