মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব এইমাত্রঅন্যান্য ১০০০ টাকা জামানতে বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু
অন্যান্য

কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

প্রতিবেদক:
কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জে একটি ভবনের গ্যাসলাইনের মেরামতকাজ চলাকালে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোরে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন— রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। বিস্ফোরণের পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাত থেকে কেরানীগঞ্জের খেজুরবাগ বরইতলা এলাকায় আরিফ মিয়ার বাড়িতে গ্যাসলাইনের সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন তারা। শনিবার ভোরের দিকে কাজের একপর্যায়ে পাইপলাইনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানিতে তার তিন সহকর্মি দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে প্রয়োজনীয় ড্রেসিং ও চিকিৎসা চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। তবে তিনজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের প্রাথমিক বক্তব্যে জানা গেছে, গ্যাসলাইনের কাজ চলাকালেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে কোনো ত্রুটি, গ্যাস জমে থাকা অথবা নিরাপত্তা বিধি অনুসরণে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তিতাস গ্যাস মেট্রো জোন ৫ কেরানীগঞ্জ – ঢাকা এর ব্যবস্থাপক নাজির হোসেন দেওয়ান এর মুঠো ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।