মূল লেখায় যান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  এইমাত্রঅন্যান্য ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই এইমাত্রঅন্যান্য মানসিক চাপ ও ওভারথিংকিং মোকাবিলায় ড. মেছবাহ উদ্দিনের নতুন বই যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের এইমাত্রঅন্যান্য যশোরের ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ কলেজ ছাত্র নিসর্গের বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত এইমাত্রঅন্যান্য বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? বিজ্ঞানীদের মডেলে মিলল নতুন ইঙ্গিত বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? এইমাত্রঅন্যান্য বিশ্বের একমাত্র দেশ, যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল! তবুও কীভাবে চলে যানবাহন? ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু এইমাত্রঅন্যান্য ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল! এইমাত্রঅন্যান্য রোনালদোর অবসরে আর্থিক সঙ্কটে পড়বে পর্তুগাল!
অন্যান্য

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

প্রতিবেদক:
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।