মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

বরগুনায় তিন জমজ বোনের বিরল কৃতিত্ব

প্রতিবেদক:
বরগুনায় তিন জমজ বোনের বিরল কৃতিত্ব

বরগুনার তিন জমজ বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা অসাধারণ সাফল্য এখন সবার আলোচনার বিষয়। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে শুধু বরগুনার নয়, সারা দেশের জন্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, বরগুনার ইতিহাসে এই প্রথম কোনো তিন জমজ বোন একসঙ্গে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের গৌরব অর্জন করেছেন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামে।

অভিভাবকদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তিন বোনের কঠোর অধ্যবসায়ের ফলেই এই অনন্য সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কর্মব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কাজল রানী।

এ সাফল্যে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা, যা দেশের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

তিন জমজ বোনের এই গৌরবময় অর্জন বরগুনার শিক্ষা অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা সবার।