মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্লকের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই, কুলচারা, ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।

বক্তারা বলেন,কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভা-ার তৈরি হবে। এতে কৃষকদের সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। সভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।