মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

নগরকান্দায় কাঁচা রাস্তায় দুর্ভোগ, ইটের রাস্তার আশায় শতাধিক পরিবার 

প্রতিবেদক:
নগরকান্দায় কাঁচা রাস্তায় দুর্ভোগ, ইটের রাস্তার আশায় শতাধিক পরিবার 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়া এলাকার প্রায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে একটি ইটের রাস্তার প্রত্যাশায় রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি কাদায় পরিণত হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেবাও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বনগ্রাম বাজার থেকে মেহেরদিয়া মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা বর্ষা এলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। কাদামাটির কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

স্থানীয় কৃষকরাও পড়েছেন ভোগান্তিতে। রাস্তার দুই পাশের কৃষিজমির উৎপাদিত ফসল বাজারে নিতে তাদের অতিরিক্ত কষ্ট করতে হয়। অনেক সময় যানবাহনের অভাবে মাথায় করে ফসল বহন করতে হয় বলে জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি উন্নয়নের দাবি জানিয়ে জনপ্রতিনিধিদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মো. মশিউর রহমান বিডি২৪লাইভকে বলেন, “বর্ষা মৌসুমে রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্তত ইট বিছিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও মানুষের দুর্ভোগ অনেকটা কমত। দ্রুত রাস্তাটি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

পুরাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, “রাস্তাটি ইউনিয়ন পরিষদের অধীনে নয়, এটি এলজিইডির অধীনে। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।”

পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান ওরফে বাবু ফকির বিডি২৪লাইভকে বলেন, “ওই এলাকার মানুষ বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের জন্য একটি ভালো রাস্তা খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করব।”

নগরকান্দা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বিডি২৪লাইভকে বলেন, “স্থানীয়রা লিখিত আবেদন করলে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বিডি২৪লাইভকে বলেন, “বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত রাস্তাটি ইটের সড়কে উন্নীত করে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।